মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মহাখালী-তেজগাঁও সড়কে শ্রমিকদের অবরোধ, যান চলাচল বন্ধ

news-image

অনলাইন ডেস্ক : বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করেছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে ওই সড়কে দুই দিকেই যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার সকাল থেকে শ্রমিকরা সড়কে অবস্থান নিলে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি বাড়ে।

আন্দোলনরত শ্রমিকরা জানান, তারা মে মাসের বকেয়া বেতন, ছুটির টাকা এবং নোটিশ পে–বিলসহ বিভিন্ন পাওনা দ্রুত পরিশোধের দাবি জানাচ্ছেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, অবরোধের কারণে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিকল্প রুটেও অতিরিক্ত চাপ তৈরি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও যান চলাচল স্বাভাবিক করতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে।