মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

একনেকে ৫ উন্নয়ন প্রকল্প অনুমোদন

news-image

অনলাইন ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।

মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে তিনটি প্রকল্প রয়েছে। এর মধ্যে নদীভাঙন রোধ, বন্যা নিয়ন্ত্রণ ও সেচ ব্যবস্থার উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পগুলো অন্তর্ভুক্ত।

এছাড়া শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে দেশের ১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের সংশোধিত প্রকল্পটিও অনুমোদন পেয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল অবকাঠামো উন্নয়ন প্রকল্পও সভায় অনুমোদিত হয়।

একনেক সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আরও কয়েকটি ছোট প্রকল্প সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।