মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

দীপু মনির জামিন নাকচ

news-image

অনলাইন ডেস্ক : জুলাই আন্দোলন ঘিরে হওয়া দুটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী দীপু মনির জামিন আবেদন খারিজ করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষের আইনজীবী রাশিদা আক্তার জুঁথি জামিনের পক্ষে শুনানি উপস্থাপন করেন। তবে শুনানি শেষে আদালত আবেদন নামঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় আন্দোলনে অংশ নেওয়া ঝুট ব্যবসায়ী মো. মনির গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় তার স্ত্রী রোজিনা আক্তার চলতি বছরের ১৪ মার্চ একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় শতাধিক ব্যক্তিকে নামীয় ও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর তোপখানা এলাকায় গুলিতে নিহত হন রিয়াজুল তালুকদার। পরে তার সহকর্মী বিল্লাল হোসেন ওই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা করেন।

এই দুই মামলায় জামিন চেয়ে আবেদন করলেও আদালত দীপু মনিকে তাৎক্ষণিক কোনো স্বস্তি দেননি।