অনলাইন ডেস্ক : বিশ্বকাপ ফুটবল ঘিরে যখন সারা বিশ্বে চলছে উন্মাদনা, তখন সেই আবহে শামিল হয়েছেন দেশের প্রধানমন্ত্রীও। এক প্রশ্নের জবাবে তিনি নিজেই জানিয়েছেন, এবারের বিশ্বকাপে তার সমর্থন ইংল্যান্ডের প্রতি।
মঙ্গলবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিষয়টি সামনে আসে। এক সাংবাদিক প্রধানমন্ত্রীর প্রিয় দলের নাম জানতে চাইলে তিনি সরাসরি উত্তর না দিয়ে ইঙ্গিতপূর্ণভাবে বলেন, ‘আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, সেখান থেকেই বুঝে নিতে পারেন।’
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর উপস্থিতদের মধ্যে ধারণা তৈরি হয় যে তিনি ইংল্যান্ড দলের সমর্থক। এর আগে জানা গিয়েছিল, তার মেয়ে জাইমা রহমান ব্রাজিলের সমর্থন করেন।
উল্লেখ্য, ২০০৮ সালে কারামুক্ত হওয়ার পর পরিবারসহ যুক্তরাজ্যে যান তারেক রহমান। প্রায় ১৭ বছর সেখানে অবস্থানের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসেন।