,

সৌদির পতাকায় ফিফার সম্মান

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকাপের ম্যাচ শুরুর আগে সৌদি আরবের জাতীয় পতাকার প্রতি বিশেষ সম্মান দেখিয়েছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা। অন্যান্য ম্যাচে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় পতাকা মাঠে নামানো হলেও সৌদির ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র।

সৌদি আরবের পতাকায় কালেমা তাইয়্যিবা লেখা থাকায় দেশটির নিয়ম অনুযায়ী এটি কখনো মাটিতে স্পর্শ করানো হয় না। সেই বিষয়টি বিবেচনায় নিয়ে ফিফা পতাকাটি নিচে নামানোর পরিবর্তে উঁচিয়ে ধরে রাখার ব্যবস্থা করে।

উরুগুয়ের বিপক্ষে সৌদি আরবের প্রথম ম্যাচে এই দৃশ্য দেখা যায়। দুই দেশের পতাকা প্রদর্শনের সময় সৌদির পতাকা মাটিতে নামানো হয়নি। পাশাপাশি সমতা বজায় রাখতে উরুগুয়ের পতাকাও ওপরে রাখা হয়।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সৌদি আরবের অনুরোধের পরিপ্রেক্ষিতে ফিফা এ সিদ্ধান্ত নেয়। ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে নেওয়া এই উদ্যোগ প্রশংসাও কুড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে