,

মধ্যরাত পর্যন্ত সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে

news-image
নিজস্ব প্রতিবেদক : দেশজুড়ে আজ শনিবার মধ্যরাত পর্যন্ত গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি। শনিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য প্রকাশ করে।

তিতাসের মতে, এলএনজি সরবরাহ ব্যবস্থার একটি ফ্লোটিং স্টোরেজ অ্যান্ড রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) বা এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকায় এলএনজি থেকে পাওয়া গ্যাসের পরিমাণ কমে গেছে। এর প্রভাবে শনিবার মধ্যরাত পর্যন্ত তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকাগুলোতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পসহ সব ধরনের গ্রাহক গ্যাসের স্বল্পচাপের সম্মুখীন হতে পারেন।

এ কারণে গ্রাহকদের সাময়িক ভোগান্তির জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।