শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

news-image
নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। এ বিষয়ে জনমনে ভুল ধারণা বা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এনবিআর চেয়ারম্যানের ভাষ্য, বাজেটে কালো টাকা বৈধ করার কোনো বিধান নেই। বরং সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে প্রকৃত মূল্য প্রদর্শনের মাধ্যমে করসংক্রান্ত জটিলতা কমানোর একটি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি জানান, আগের অর্থবছরে জমি বিক্রেতাদের জন্য একটি বিশেষ ব্যবস্থা চালু করা হয়েছিল। অনেক সময় জমি প্রকৃত দামে বিক্রি হলেও নিবন্ধনের সময় কম মূল্য দেখানো হয়। ফলে বিক্রেতাদের প্রকৃত বিক্রয়মূল্যের অতিরিক্ত অর্থের উৎস ব্যাখ্যা করতে গিয়ে নানা সমস্যার মুখে পড়তে হয়।

মো. আবদুর রহমান খান বলেন, যদি কোনো বিক্রেতা ব্যাংকিং চ্যানেলে সম্পন্ন হওয়া লেনদেনের প্রমাণ ও বায়নানামা উপস্থাপন করতে পারেন, তাহলে তিনি মূলধনি মুনাফার ওপর নির্ধারিত হারে কর পরিশোধের মাধ্যমে সেই অর্থ নিয়মিত করার সুযোগ পাবেন। তবে এটিকে কালো টাকা বৈধ করার সুযোগ হিসেবে দেখার কোনো কারণ নেই।

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের

ঢাকায় পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী