শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

news-image

আজ ১২ জুন বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে শিশুদের শ্রমে নিয়োজিত হওয়ার প্রবণতা কমানো এবং তাদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ’। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর ৮ জুন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে বর্তমানে প্রায় ১৩ কোটি ৮০ লাখ অপ্রাপ্তবয়স্ক শিশু শিশুশ্রমে যুক্ত রয়েছে। এর মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত, যা তাদের স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বছরের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’। শিশুদের শ্রমে না পাঠিয়ে তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

আইএলও ও ইউনিসেফের সাম্প্রতিক যৌথ প্রতিবেদনে আরও বলা হয়েছে, শতাব্দীর শুরু থেকে শিশুশ্রম প্রায় ৫০ শতাংশ কমলেও লক্ষ্য অনুযায়ী সম্পূর্ণ নির্মূল করা সম্ভব হয়নি। বৈশ্বিক অগ্রগতির পরও এখনো বিপুল সংখ্যক শিশু শ্রমে যুক্ত রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, দারিদ্র্য, শিক্ষার সীমিত সুযোগ, সামাজিক বৈষম্য এবং অনানুষ্ঠানিক শ্রমবাজারের বিস্তার শিশুশ্রমের মূল কারণ হিসেবে কাজ করছে। বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে জীবিকার চাপের কারণে অনেক পরিবার শিশুদের কাজ করতে বাধ্য করে, যা তাদের ভবিষ্যৎ বিকাশকে বাধাগ্রস্ত করে।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের

ঢাকায় পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার

খুলনায় গুলিতে বিএনপিকর্মীর মৃত্যু

বাজেট বাস্তবায়নে চার মূলনীতি ও তিন ধাপের রোডম্যাপ

তিন প্রজন্মের নেতৃত্বে বাজেট ইতিহাসের ধারাবাহিকতা

ভিসা সমস্যার সমাধানে যৌথ উদ্যোগের আশ্বাস ভারতীয় হাইকমিশনারের

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী পলাশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেইন উইলিয়ামসন

বাজেটে মানুষের প্রত্যাশার প্রতিফলন: অর্থমন্ত্রী