বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার

news-image
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি : আগামী অর্থবছরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের ৪১ লাখ নারীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল। একই সঙ্গে সামাজিক ভাতা কর্মসূচির পরিধি বাড়ানো এবং দুরারোগ্য রোগীদের চিকিৎসা সহায়তা দ্বিগুণ করার পরিকল্পনার কথাও জানান তিনি।

শুক্রবার দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে দুরারোগ্য রোগে আক্রান্তদের চিকিৎসা সহায়তা ৫০ হাজার টাকা দেওয়া হয়, যা বাড়িয়ে এক লাখ টাকা করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতা আরও সম্প্রসারণ করা হবে।

অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের জন্য স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের জন্য কর্মসহায়ক সরঞ্জাম ও শিক্ষাবৃত্তি এবং শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

ফারজানা শারমীন পুতুল বলেন, বর্তমান সরকার জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে। তার ভাষায়, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে এবং মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার সুযোগ দিতে হবে। একই সঙ্গে মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।

আইনের শাসন প্রতিষ্ঠার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, গ্রামীণ পর্যায়ে বিরোধ নিষ্পত্তির জন্য গ্রাম আদালতকে আরও কার্যকর করা হচ্ছে এবং জেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা সেবা সম্প্রসারণ করা হচ্ছে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাকের সভাপতিত্বে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। পরে তিনি বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কার্যক্রমের উদ্বোধন করেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত