সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় গুলিতে বিএনপিকর্মীর মৃত্যু

news-image

খুলনা মহানগরীর লবণচরায় গুলিবিদ্ধ হয়ে গাজী রফিক ওরফে ঢাকাইয়া রফিক নামের এক বিএনপিকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে লবণচরা এলাকার মাথাভাঙ্গা কাজীপাড়া ১০ গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রফিক বটিয়াঘাটা উপজেলার লবণচরা এলাকার দক্ষিণ মাথাভাঙা গ্রামের রতন গাজীর ছেলে। তিনি স্থানীয় জলমা ইউনিয়ন বিএনপির একজন কর্মী ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে কাজীপাড়া ১০ গেট এলাকায় একটি চায়ের দোকানের সামনে বসে ছিলেন রফিক। এ সময় হেলমেট পরা অবস্থায় মোটরসাইকেলে আসা কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরপরই তারা দ্রুত স্থান ত্যাগ করে।

স্থানীয়রা আহত অবস্থায় রফিককে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারফ হোসেন জানান, ঘটনার কারণ বা জড়িতদের সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী