শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

তিন প্রজন্মের নেতৃত্বে বাজেট ইতিহাসের ধারাবাহিকতা

news-image
নিজস্ব প্রতিবেদক : দেশের ৫৫তম বাজেট উপস্থাপনের মধ্য দিয়ে বিএনপির শাসনামলে তিন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে বলে মন্তব্য করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ প্রেক্ষাপটে দলের শীর্ষ নেতৃত্ব হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সময়ে নতুন বাজেট ঘোষণাকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে অতীতের নেতৃত্বে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলেও বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের ইতিহাস তুলে ধরা হয়েছে।

ঐতিহাসিক তথ্য অনুযায়ী, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে মোট ছয়টি বাজেট প্রক্রিয়া সম্পন্ন হয়। এর মধ্যে তিনি সরাসরি সরকারপ্রধান হিসেবে তিনটি বাজেট উপস্থাপন করেন। ১৯৭৬ সালে তার আমলে প্রথম বাজেটের আকার ছিল ১ হাজার ৮৬৭ কোটি টাকার কিছু বেশি, যেখানে ঘাটতি ছিল প্রায় ৯০১ কোটি টাকা।

পরবর্তী সময়ে রাষ্ট্রপতির দায়িত্বে থাকাকালে তার নেতৃত্বে আরও তিনটি বাজেট উপস্থাপন করা হয়। তখন অর্থমন্ত্রীদের মাধ্যমে এসব বাজেট ঘোষণা করা হয়, যার মধ্যে ছিলেন মির্জা নুরুল হুদা ও এম সাইফুর রহমান।

অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দীর্ঘ সময় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এম সাইফুর রহমান। তার মাধ্যমে মোট ১০টি বাজেট উপস্থাপিত হয় বলে তথ্য পাওয়া যায়।

সর্বশেষ ঘোষিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা, যা অভ্যন্তরীণ ও বৈদেশিক উৎস থেকে পূরণের পরিকল্পনা রয়েছে বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের

ঢাকায় পৌঁছালেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার

খুলনায় গুলিতে বিএনপিকর্মীর মৃত্যু

বাজেট বাস্তবায়নে চার মূলনীতি ও তিন ধাপের রোডম্যাপ

ভিসা সমস্যার সমাধানে যৌথ উদ্যোগের আশ্বাস ভারতীয় হাইকমিশনারের

রামপুরায় গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী পলাশ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন কেইন উইলিয়ামসন

বাজেটে মানুষের প্রত্যাশার প্রতিফলন: অর্থমন্ত্রী