শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক থামছে না

news-image

বিনোদন ডেস্ক: বিশ্বকাপ ফুটবল আর কলম্বিয়ান পপ কুইন শাকিরা এ যেন এক অবিচ্ছেদ্য সমীকরণ। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আসতেকা স্টেডিয়ামে বসেছিল ২০২৬ ফিফা বিশ্বকাপের উদ্বোধনী আসর। আর সেই জমকালো মঞ্চে নাইজেরিয়ান সেনসেশন বার্না বয়কে সঙ্গে নিয়ে অফিশিয়াল অ্যান্থেম গেয়ে পুরো গ্যালারি মাতিয়েছেন শাকিরা। তবে কেবল মঞ্চের পারফরম্যান্সই নয়, মাঠের বাইরের এক চটুল কাণ্ড আর তাকে ঘিরে তৈরি হওয়া এক রহস্যময় বিতর্কে এখন নেটদুনিয়ায় চর্চার কেন্দ্রে এই গায়িকা।

উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরা ও বার্না বয় তাদের অফিশিয়াল ট্র্যাক ‘দাই দাই’ পরিবেশন করেন। তবে পারফরম্যান্স শেষে ব্যাকস্টেজের একটি ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দারুণ ভাইরাল। ভাইরাল ভিডিওতে দেখা যায়, পারফরম্যান্স শেষ হওয়ার পর শাকিরা ও তার নাচের দলকে যখন মাঠ থেকে বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছিল, ঠিক তখনই সব প্রটোকল বা নিয়ম ভেঙে নিজের ভাই আন্তোনিও মেবারাকের সঙ্গে আচমকা নাচতে শুরু করেন শাকিরা।

নিরাপত্তারক্ষীরা বারবার তাদের চলে যেতে বললেও, দুই ভাই-বোন যেন নিজেদের আনন্দের মাঝেই বুঁদ হয়ে ছিলেন। প্রিয় তারকার এমন স্বতঃস্ফূর্ত রূপ দেখে এক ভক্ত লিখেছেন, ‘বারানকিলার দুই সন্তান আসতেকার মাঠে নাচ উপভোগ করছেন.. এটাই খাঁটি শাকিরা।’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘হা হা হা, আমি তাকে ভালোবাসি! তিনি সবসময় নিজের মতো।’

এদিকে, উদ্বোধনী আসরে শাকিরার উপস্থিতি নিয়ে নেটপাড়ায় এক নতুন রহস্য ও বিতর্কের জন্ম হয়েছে। অনেকেরই দাবি, মাঠে যিনি পারফর্ম করেছেন তিনি আসলে শাকিরা নন, বরং তার কোনো ‘বডি ডাবল’ বা নকল রূপ ছিল। অনুষ্ঠানে নেয়ন-হলুদ রঙের মেশ আউটফিট, ম্যাচিং গ্লাভস, সাদা শর্টস এবং প্ল্যাটফর্ম স্নিকার্স পরা শাকিরার চোখ ঢাকা ছিল বড়সড় কালো সানগ্লাসে। আর এই ঢাকা লুকের কারণেই মূলত সন্দেহ দানা বাঁধে অনুরাগীদের মনে। এক নেটিজেন লিখেছেন, ‘আমি কি একা, যার মনে হচ্ছে উনি শাকিরা নন? তারা একজন নকল শাকিরাকে এনেছে।’

এই বিতর্ক আরও উস্কে দেয় ফক্স টিভির সরাসরি সম্প্রচার। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার গ্রুপ ‘এ’-র উদ্বোধনী ম্যাচের আগে ফক্স টিভি উদ্বোধনী অনুষ্ঠানটি লাইভ দেখায়নি। তবে ‘টেলিমুন্ডো’ চ্যানেলটিতে শাকিরা ও বার্না বয়ের পারফরম্যান্স সরাসরি সম্প্রচার করা হয়। তবে ফক্স কেন এটি লাইভ দেখায়নি, তার কোনো স্পষ্ট কারণ এখনো জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ভূমিকম্প অনুভূত

ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ট্রাম্প

প্রস্তাবিত বাজেট গণবিরোধী, কর-ঋণের বোঝায় পিষ্ট হবে মানুষ : জামায়াত

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

এ বাজেট ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতি বাজেট হবে : নাহিদ ইসলাম

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর

জয় দিয়ে বিশ্বকাপ শুরু দক্ষিণ কোরিয়ার

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতে বাংলাদেশের ইতিহাস

করমুক্ত থাকছে কনটেন্ট ক্রিয়েটরদের আয়, থাকছে না ভ্যাটও