সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রাথমিক বিদ্যালয়ে যুক্ত হচ্ছে ‘শিল্প ও সংস্কৃতি’ বই

news-image

প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে ‘শিল্প ও সংস্কৃতি’ বিষয়ক নতুন পাঠ্যবই যুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এতে সংগীত, নৃত্যকলা, চারুকলা, নাট্যকলা ও ক্রীড়া শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী পাঁচ বছরে সংশ্লিষ্ট খাতে প্রায় ৫০ থেকে ৬০ হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

মন্ত্রণালয় আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশেষজ্ঞরা অংশ নেন। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে চতুর্থ শ্রেণির জন্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক পাঠ্যবই আংশিকভাবে চালু হবে এবং ২০২৮ সাল থেকে নতুন কারিকুলামে বিষয়টি পূর্ণাঙ্গভাবে অন্তর্ভুক্ত করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যজ্ঞান নয়, বরং সৃজনশীলতা ও দক্ষতা উন্নয়নের জন্য সংগীত, নৃত্য ও চারুকলার মতো বিষয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কারণে এগুলোকে সহশিক্ষা নয়, বরং সামগ্রিক শিক্ষার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, ভবিষ্যতে এসব বিষয়ে দক্ষ শিক্ষক তৈরির জন্য বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে। শিক্ষক প্রশিক্ষণ ও পাঠ্যক্রম উন্নয়নের মাধ্যমে একটি টেকসই ক্যারিয়ার পাথওয়ে তৈরি করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা