সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সন্দেহজনক আক্রান্ত ৯৪৫

news-image
নিজস্ব প্রতিবেদক : হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশু মারা গেছে। ঢাকায় মৃত্যু হয়েছে ৬ শিশুর, সিলেট ও ময়মনসিংহে একজন করে। তবে ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে মৃত শিশুর সংখ্যা নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্যমতে, চলতি মৌসুমে ৮৭ দিনে হামে বা এর উপসর্গে মোট ৬৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা ৫৪৭ এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯২।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছে ৯৪৫ জন, যাদের মধ্যে ৮২৯ জন হাসপাতালে ভর্তি। ল্যাব পরীক্ষায় নিশ্চিত রোগী পাওয়া গেছে ৯৪ জন। চলতি মৌসুমে সন্দেহজনক হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৮২,০২৯ জন, হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬,৯৯০ জন এবং ল্যাব নিশ্চিত রোগী ৯,৯২৭ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬৩,১৪৫ জন রোগী, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় ৮৫৩ জনকে ছাড়া দেওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা