বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে

news-image
.নিজস্ব প্রতিবেদক : সরকার আন্তর্জাতিক বাজার থেকে ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির অনুমোদন দিয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়েছে। মোট ব্যয় ধরা হয়েছে ১৭ হাজার ৩৩ কোটি ৪২ লাখ ৩০ হাজার টাকা।

জুন থেকে আগস্ট ২০২৬ সময়ে চারটি প্যাকেজের মাধ্যমে গ্যাস অয়েল, জেট এ-১, ফার্নেস অয়েল ও গ্যাসোলিন-৯৫ আমদানির প্রক্রিয়া হবে। প্যাকেজ পিজি-০১-এর জন্য ইউনিপেক সিঙ্গাপুর ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন সরবরাহ করবে, প্যাকেজ পিজি-০২-এর জন্য ভিটল এশিয়া ৪ লাখ ২০ হাজার মেট্রিক টন সরবরাহ করবে। প্যাকেজ পিজি-০৩-এর আওতায় ট্রাফিগুরা ২ লাখ মেট্রিক টন ফার্নেস অয়েল সরবরাহ করবে এবং প্যাকেজ পিজি-০৪-এর আওতায় ভিটল এশিয়া ৫০ হাজার মেট্রিক টন গ্যাসোলিন-৯৫ সরবরাহ করবে।

এ সময়ের তুলনায় গ্যাস অয়েল, জেট এ-১, ফার্নেস অয়েল এবং গ্যাসোলিন-৯৫-এর প্রিমিয়াম যথাক্রমে ৬৪.৩৮%, ৫৩.৮৪%, ৪৫.০৭% এবং ৪৭.৫৩% বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় প্রতিটি প্যাকেজের জন্য কারিগরি ও আর্থিকভাবে রেসপনসিভ দরদাতাদের বাছাই করা হয়েছে।

এই আমদানি বাংলাদেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং দেশের বিদ্যুৎ ও শিল্প খাতে তেলের ক্রমাগত সরবরাহ নিশ্চিত করবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত