সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : ফিফা বিশ্বকাপের আর মাত্র একদিন বাকি। ফুটবল মহাযজ্ঞের এই চূড়ান্ত কাউন্টডাউনের শেষ দিনে এসে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা তাদের কাউন্টডাউনে তুলে এনেছে এক মহাকাব্যিক রেকর্ড। ফিফার অফিশিয়াল টাইমলাইনে আজ রয়েছেন লিওনেল মেসি। দীর্ঘ ৯৬ বছরের ইতিহাসে ‘একমাত্র ফুটবলার’ হিসেবে একাধিকবার টুর্নামেন্ট সেরার পুরস্কার ‘গোল্ডেন বল’ জেতার একক বিশ্বরেকর্ডটি শুধুই লিওনেল মেসির।

বিশ্বকাপের প্রতিটি আসরে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়কে দেওয়া হয় সম্মানজনক ‘অ্যাডিডাস গোল্ডেন বল’। আর এই পুরস্কারের ইতিহাসে কিংবদন্তি ডিয়েগো মারাদোনা কিংবা ব্রাজিলের দ্য ফেনোমেনন রোনালদো যা করতে পারেননি, মেসি তা করে দেখিয়েছেন দুইবার।

ফিফার প্রতিবেদন অনুযায়ী, ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনালে জার্মানির কাছে হেরে রানার্স-আপ হলেও পুরো টুর্নামেন্টে জাদুকরী পারফরম্যান্স করেছিলেন লিওনেল মেসি। তিনটি দর্শনীয় গোলসহ মোট ৪ গোল করে জার্মানির থমাস মুলার এবং নেদারল্যান্ডসের আরিয়েন রবেনকে পেছনে ফেলে ক্যারিয়ারের প্রথম ‘গোল্ডেন বল’ নিজের করে নেন এই আর্জেন্টাইন জাদুকর।

এরপর দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে ২০২২ সালের কাতার বিশ্বকাপে যখন আর্জেন্টিনা শেষ পর্যন্ত সোনালী ট্রফিটি উঁচিয়ে ধরে, তখনও নায়ক ছিলেন লিওনেল মেসি। নিজের পঞ্চম বিশ্বকাপে ফাইনালে জোড়া গোলসহ পুরো টুর্নামেন্টে মোট ৭টি গোল করেন তিনি।

আর তাতেই কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ইতিহাসের একমাত্র খেলোয়ড় হিসেবে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের (গোল্ডেন বল) পুরস্কারটি জিতে নেন মেসি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা