ময়মনসিংহে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

news-image
নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহে ঢাকাগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকালে সানকিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়া ট্রেনটি সানকিপাড়ায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ নিরাপত্তার কারণে রুটটি বন্ধ করে দেয়, ফলে ময়মনসিংহ ও জামালপুরের মধ্যে সরাসরি রেল যোগাযোগ আপাতত বিচ্ছিন্ন।

রেলওয়ের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। বগিটি উদ্ধার করে রেললাইন পুনরায় সচল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রেলওয়ে সূত্র জানিয়েছে, হতাহতের খবর পাওয়া যায়নি, তবে দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাই করা হচ্ছে। উদ্ধার কাজ শেষ হওয়ার পর রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি