মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বায়ুমান আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’

news-image

নিজস্ব প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন শহরের মতো মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে।সেই ধাবারাহিকতায় দূষিত শহরের তালিকায় ৭ নম্বরে অবস্থান করছে ঢাকা। আজ বায়ুর মান সূচকে ঢাকার স্কোর ১১৮, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। তবে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে শহরটির স্কোর ২৫৪, অর্থাৎ এখানকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

বায়ুমান সূচক অনুযায়ী, ঢাকার বায়ুমান ১১৮, যা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ের নির্দেশক। আজ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ৭। বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। বায়ুমান সূচকে এর স্কোর ২৫৪, অর্থাৎ এখানকার বাতাস ‘ খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একই সময়ে স্কোর ১৭৪ নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, এর বায়ুমান স্কোর ১৬৫। চতুর্থ অবস্থানে রয়েছে কঙ্গোর রাজধানী কিনশাসা শহর, এর বায়ুমান স্কোর ১৫৭।

স্কোর ১৫৩ নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইরাকের বাগদাদ শহর। এ ছাড়া ষষ্ঠ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, এর স্কোর ১২১।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ‘বায়ুর মান ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

 

এ জাতীয় আরও খবর

শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন আব্দুন নাসের খান

আগামী বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে বিটিভি

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ফিফার বিরুদ্ধে নতুন মামলা করলেন প্লাতিনি

কিউবার উপকূলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু

এইচ-ওয়ান-বি ভিসার এক লাখ ডলারের আবেদন ফি বাতিল করলেন ফেডারেল আদালত

স্থানীয় নির্বাচনে ব্যক্তিগতভাবে অংশ নিতে পারবেন সবাই: জাহেদ উর রহমান

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার হাইকোর্ট রায় আপিলে স্থগিত

অনার্সে বাংলা, ইতিহাস, দর্শন বাতিলের গুজব ভিত্তিহীন: শিক্ষা মন্ত্রণালয়

হৃদয়-মোসাদ্দেক জুটিতে বাংলাদেশের সংগ্রহ ২০০ পেরোল