বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুল ধোয়ার আগে ও পরে অবশ্যই করবেন ৫টি কাজ

news-image

সুস্থ ও সুন্দর চুল কে না চায় বলুন। সুস্থ সুন্দর ও ঝলমলে চুলের জন্য নানা ধরণের কেমিক্যাল যুক্ত হেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে ঘরে তৈরি হারবাল প্যাকও লাগিয়ে থাকেন অনেকে। কিন্তু এতো সব কাজ বৃথা হয়ে যায় যখন সাধারণ কিছু নিয়মে সমস্যা হয়। চুল ধোয়ার আগে ও পরে বিশেষ কিছু কাজ করে নেয়া উচিত। জেনে নিন-

১) অবশ্যই চুলে তেল দিন –
চুল ধোয়ার আগে অবশ্যই কিছু প্রস্তুতির ব্যাপার রয়েছে। আর তা হচ্ছে চুলে তেল লাগানো। চুল ধোয়ার অন্তত ১ ঘণ্টা আগে চুলে ভালো করে তেল Oil দিয়ে ম্যাসাজ করে নেয়া উচিত। এতে চুল পুষ্টি পায়। প্রয়োজনে ২/৩ ধরণের তেল একসাথে মিশিয়ে ব্যবহার করা উচিত।

২) ঠাণ্ডা পানি ব্যবহার করুন –
চুল ধুতে হবে ঠাণ্ডা পানি দিয়ে। স্কিন এক্সপার্ট হুমায়রা আফসারি প্রিয়.কমকে জানান, ‘গরম পানি বা কুসুম গরম পানি দিয়ে চুল ধোয়া washing hair একেবারেই উচিত নয়। কারণ এতে চুল এবং মাথার ত্বক থেকে প্রাকৃতিক তেল দূর হয়ে যায়, যার ফলে চুলের রুক্ষতা ও শুষ্কতা বাড়তে থাকে’।

৩) সরাসরি শ্যাম্পু নয় –
শ্যাম্পু সরাসরি ব্যবহার করা একেবারেই উচিত নয়। শ্যাম্পু একটু পানিতে গুলে নিয়ে তা দিয়ে শ্যাম্পু করে নেয়া উচিত চুল। এতে কেমিক্যালের ক্ষতিটা একটু কম হয়। চুলের hair উপর খারাপ প্রভাব একটু কম পড়ে থাকে।

৪) ভেজা চুল আঁচড়াবেন না –
ভেজা চুল কোনো অবস্থাতেই আঁচড়ানো উচিত নয়। ভেজা চুলে চিরুনির ঘর্ষণে চুলের আগা ফাটা সমস্যা দিনকে দিন বাড়তেই থাকে। এবং সেই সাথে বাড়তে থাকে চুল ভাঙার পরিমাণ।

৫) মাথায় তোয়ালে পেঁচিয়ে রাখবেন না –
চুল ধুয়ে এসে মাথায় তোয়ালে পেঁচিয়ে রাখেন অনেকেই। এই কাজটি করবেন না একেবারেই। তোয়ালে যতো সময় মাথায় পেঁচানো থাকবে ততোই মাথার ত্বক ঘামতে থাকবে এবং চুলের গোঁড়া নরম হতে থাকবে, যার কারণে চুল পড়ার হার অত্যধিক মাত্রায় বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে’। চুল ফ্যানের fan বাতাসে যতোটা সম্ভব শুকিয়ে নেয়া ভালো।

সুত্রঃ প্রিয় লাইফ

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা