,

কিউবার উপকূলে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কিউবার উত্তর-পশ্চিম উপকূলে ভূমিকম্পপ্রবণ নয় এমন অঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের কম্পন কিউবা ছাড়াও মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পর্যন্ত অনুভূত হয়।

মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্র ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১ এবং এটি ভূপৃষ্ঠের প্রায় ২৬ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। এর কেন্দ্রস্থল ছিল কিউবার মান্তোয়া শহর থেকে প্রায় ১০৪ কিলোমিটার পশ্চিম-উত্তর-পশ্চিমে। এটি রাজধানী হাভানা থেকে গাড়িতে প্রায় দুই থেকে চার ঘণ্টার দূরত্বে অবস্থিত।

ভূমিকম্প বিশেষজ্ঞ পল আর্ল জানিয়েছেন, এই অঞ্চলে এমন ভূমিকম্প অত্যন্ত বিরল। তার মতে, ভূমিকম্পটি একটি টেকটোনিক প্লেটের অভ্যন্তরে সংঘটিত হয়েছে, যেখানে সাধারণত প্লেট সীমানার তুলনায় কম এবং ছড়িয়ে-ছিটিয়ে ভূমিকম্প হয়ে থাকে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, এর আগে এই এলাকার ৩২২ কিলোমিটারের মধ্যে ১৮৮০ সালের পর এত শক্তিশালী ভূমিকম্প আর রেকর্ড করা হয়নি। তখন কিউবার সান ক্রিস্টোবাল এলাকায় ৬ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কিউবায় ভূমিকম্পটি আতঙ্ক সৃষ্টি করেছে, যেখানে দীর্ঘদিনের অর্থনৈতিক সংকটের কারণে বহু ভবনের অবস্থা দুর্বল। পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের কারণে যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভূমিকম্পের সময় মানুষ আতঙ্কে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে। পশ্চিম কিউবার পিনার দেল রিও এলাকার বাসিন্দা ইউস্মিলা হার্নান্দেজ বলেন, ‘আমি এর আগে এমন কিছু অনুভব করিনি। মানুষ ভয় পেয়ে বাইরে ছুটে বেরিয়েছে। এটি সম্পূর্ণ অস্বাভাবিক ছিল।’

ইউএসজিএস জানিয়েছে, কম্পন মেক্সিকোতেও অনুভূত হয়েছে। দেশটির জনপ্রিয় পর্যটন কেন্দ্র ক্যানকুন, প্লায়া দেল কারমেন ও তুলুমে ভূমিকম্পের প্রভাব পড়ে। ক্যানকুন শহরের কেন্দ্র এলাকায় আতঙ্কিত মানুষ ভবন থেকে বাইরে বেরিয়ে আসে।

মেক্সিকোর ইউকাতান ও কুইন্তানা রু রাজ্যে জরুরি সতর্কতা জারি করা হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে স্থানীয় গভর্নররা জানিয়েছেন।

ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা বা পর্যবেক্ষণ জারি করা হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র