মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদয়-মোসাদ্দেক জুটিতে বাংলাদেশের সংগ্রহ ২০০ পেরোল

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে প্রথমে ব্যাট করা টাইগাররা তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেনের জুটিতে ২০০ ছাড়িয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২০৬ রান করেছে বাংলাদেশ। হৃদয় ২৬ ও মোসাদ্দেক ৪৫ রানে অপরাজিত আছেন।

আজ মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলছে দুদল। বাংলাদেশ সময় বেলা ১১টায় ম্যাচটি শুরু হয়। যেখানে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া।

এদিন বাংলাদেশের ইনিংসের শুরুটা ভালো হয়নি। দলীয় ১০ রানে ও ব্যক্তিগত ৫ রানে ফেরেন সাইফ হাসান। নাথান এলিসের বলে আউট হন তিনি।

তবে এরপর হাল ধরেন তানজিদ হাসান ও নাজমুল হোসেন শান্ত। এ জুটি ৯১ বলে ৯৬ রান তোলেন। যেখান তানজিদ ৪৪ বলে ৭টি চার ও একটি ছক্কায় ৫৪ করে এলিসের শিকার হন ও শান্ত ৮৬ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৬৭ করে ম্যাট রেনশর বলে মাঠ ছাড়েন। মাঝে রেনশর বলেই দ্রুত ফিরে যান লিটন দাস (৭)।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী