সোমবার, ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতাকে ছুরিকাঘাতে হত্যা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মৌচাকে বিল্লাল হোসেন তালুকদার (৫৭) নামে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত এক নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আজ সোমবার রাতে মৌচাকের পাশে আনারকলি মার্কেটের সামনে তাকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিল্লাল হোসেন তালুকদার রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগে সোহাগ পরিবহনের কার্যালয় ও মালিকের বাসা ভাঙচুরের ঘটনায় বিল্লাল হোসেনের নাম আলোচনায় আসলে তাকে প্রাথমিক সদস্য পদসহ স্বেচ্ছাসেবক দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিল্লাল হোসেনের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার মরদেহে ছুরিকাঘাত রয়েছে।