মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁসির রায় কার্যকর না হলে বিচার অসম্পূর্ণ: নিহত মিরাজের বাবা

news-image

জুলাই আন্দোলনে নিহত মিরাজুল ইসলাম মিরাজের বাবা আব্দুস সালাম বলেছেন, দোষীদের ফাঁসির আদেশ দেওয়াই যথেষ্ট নয়, সেই রায় দ্রুত কার্যকর করতে হবে। তার মতে, শুধু রায় ঘোষণায় নয়, বাস্তবায়নের মাধ্যমেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা স্বস্তি পেতে পারে।

রোববার মিরপুরে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় শুনতে এসে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

আব্দুস সালাম বলেন, বিচার ব্যবস্থায় এমন আইন প্রয়োজন যেখানে কোনো ধরনের ফাঁকফোকর থাকবে না এবং দীর্ঘসূত্রিতার কারণে বিচার যেন ঝুলে না থাকে। তার ছেলে হত্যার মামলার অগ্রগতি নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি অভিযোগ করেন, মিরাজ হত্যার ঘটনায় ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যসহ সব ধরনের প্রমাণ তদন্ত সংস্থার কাছে জমা দেওয়া হলেও এখনো চার্জশিট দাখিল হয়নি।

তিনি আরও বলেন, বিচার না পাওয়ার আশঙ্কা সবসময় কাজ করছে এবং মামলাটি শেষ পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে পড়ে যেতে পারে বলে তিনি শঙ্কিত।

আব্দুস সালাম জানান, তার ছেলে যাত্রাবাড়ীতে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন মিরাজ, যার ওপর পুরো পরিবার নির্ভরশীল ছিল।

তিনি বলেন, বিচার শুধু ঘোষণায় সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যাতে অন্য ভুক্তভোগী পরিবারগুলোও ন্যায়বিচারের আশা রাখতে পারে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী