সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুতের লুটপাটের দায় জনগণের ওপর চাপানো যাবে না: জামায়াত নেতা

news-image
নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ, সিস্টেম লস, রেন্টাল ও কুইক রেন্টালের মাধ্যমে হাজার হাজার কোটি টাকার লুটপাট হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, এসব অনিয়ম বন্ধ না করে বরং বিদ্যুতের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এর মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

গোলাম পরওয়ার বলেন, রেন্টাল ও কুইক রেন্টালের মাধ্যমে অর্জিত অর্থ নির্দিষ্ট গোষ্ঠীর পকেটে যাচ্ছে, অথচ তার বোঝা জনগণকে বহন করতে হচ্ছে। বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্তকে তিনি গণবিরোধী বলেও উল্লেখ করেন।

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে আগে বলা হয়েছিল দুই বছরের মধ্যে বিদ্যুতের দাম বাড়ানো হবে না, কিন্তু অল্প সময়ের ব্যবধানে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে।

আসন্ন সংসদ অধিবেশন ও বাজেট প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সংসদে আলোচনা না করে হঠাৎ করেই ঘোষণা দেওয়া হচ্ছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি।

তিনি অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, জনগণের স্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আন্দোলন চালিয়ে যাবেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পল্টন ও কাকরাইল মোড় ঘুরে শান্তিনগরে গিয়ে শেষ হয়। একই কর্মসূচি দেশের বিভিন্ন এলাকায়ও পালন করা হয় বলে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট