মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিলনাড়ুতে ‘পার্টি ফান্ড’ দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

news-image
আন্তর্জাতিক ডেস্ক : তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় দায়িত্ব নেওয়ার পর প্রথম মন্ত্রিসভা বৈঠকেই রাজ্যের মদ বিক্রয় সংস্থা তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন (তাসম্যাক)-এ দীর্ঘদিনের কথিত দুর্নীতি ও অনানুষ্ঠানিক অর্থ আদায়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন।

তিনি নির্দেশ দেন, মদ বিক্রি থেকে অর্জিত সব অর্থ যেন সরাসরি রাজ্য কোষাগারে জমা হয় এবং কোনো ধরনের অর্থপাচার বা অবৈধ অর্থ সংগ্রহ সম্পূর্ণভাবে বন্ধ করা হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, তাসম্যাকের বিভিন্ন কার্যক্রম থেকে প্রতি মাসে প্রায় ১০২ কোটি রুপি ‘পার্টি ফান্ড’ নামে অনানুষ্ঠানিকভাবে সংগ্রহ করা হতো বলে অভিযোগ রয়েছে। গত পাঁচ বছরে এই ধরনের অনিয়মের মাধ্যমে প্রায় ১,৬০০ কোটি রুপি রাজস্ব ক্ষতির সন্দেহ করা হচ্ছে।

মন্ত্রিসভা বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, তাসম্যাকের পাইকারি ও খুচরা বিক্রয় ব্যবস্থায় থাকা সব ধরনের নগদ-ভিত্তিক অনানুষ্ঠানিক লেনদেন অবিলম্বে বন্ধ করতে হবে। বর্তমানে রাজ্যজুড়ে এই সংস্থার ৪ হাজারের বেশি বিক্রয়কেন্দ্র রয়েছে।

সংস্কার কার্যক্রমের তত্ত্বাবধান করছেন নিষেধাজ্ঞা ও আবগারি বিষয়ক মন্ত্রী কে. ভিগনেশ। তিনি জানান, সরকার এমন একটি স্বচ্ছ ব্যবস্থা গড়ে তুলছে যাতে মদ বিক্রির প্রতিটি আয় সরাসরি সরকারি কোষাগারে পৌঁছায়।

তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, অনিয়ম বা দুর্নীতির মাধ্যমে অর্জিত রাজস্ব সরকার গ্রহণ করবে না এবং জনগণের অর্থ সঠিকভাবে ফিরিয়ে আনার লক্ষ্য নিয়েই এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে তাসম্যাকের সরবরাহ ও বিতরণ ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে অনানুষ্ঠানিক অর্থ আদায় চালু ছিল। গুদাম, পরিবহন এবং খুচরা পর্যায় পর্যন্ত এই প্রক্রিয়া বিস্তৃত ছিল।

সরকারি হিসাব অনুযায়ী, প্রতিমাসে প্রায় ৮৮ লাখ ক্রেতা তাসম্যাকের মাধ্যমে মদ কিনতেন এবং সেই আয়ের একটি বড় অংশই অনিয়মের মাধ্যমে বাইরে চলে যেত বলে অভিযোগ রয়েছে।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী