রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শুরু হলো প্রথম বাজেট অধিবেশন

news-image

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আজ রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদে নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এ অধিবেশন আহ্বান করেছেন।

এই অধিবেশনেই ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পেশ ও পাস করার কার্যক্রম সম্পন্ন হবে। উল্লেখ্য, প্রতিবছর জুন মাসে জাতীয় বাজেটের ওপর আলোচনার জন্য সংসদ অধিবেশন বসে, যা বাজেট অধিবেশন হিসেবে পরিচিত। আসন্ন অধিবেশনে বর্তমান সরকারের উন্নয়ন লক্ষ্যমাত্রা ও অর্থনৈতিক পরিকল্পনার প্রতিফলন হিসেবে নতুন অর্থবছরের বাজেট পেশ করা হবে এবং এর ওপর সংসদ সদস্যরা বিস্তারিত আলোচনায় অংশ নেবেন।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে, যা শেষ হয় গত ৩০ এপ্রিল।

 

এ জাতীয় আরও খবর

ফাঁসির রায় কার্যকর না হলে বিচার অসম্পূর্ণ: নিহত মিরাজের বাবা

বিরতির পর নতুন গানে ফিরলেন মেহরাব

ওহায়োতে বন্দুকধারীর গুলিতে ১২ জন আহত

বিদ্যুতের লুটপাটের দায় জনগণের ওপর চাপানো যাবে না: জামায়াত নেতা

৩ দিনের সফরে রাশিয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৬ দফা দাবিতে ঢামেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে যুগান্তকারী পরিকল্পনা সরকারের: মাহদী আমিন

তামিলনাড়ুতে ‘পার্টি ফান্ড’ দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

গণতান্ত্রিক বাংলাদেশে ঘুরে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

রামিসা হত্যা: দ্রুত রায় কার্যকরের দাবি বাবার

দেশমকে শিরোপা উপহার দিতে চায় ফ্রান্স

হরমুজে আরও দুই ইরানি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের