,

মনে হয় ঢাকা শহরে থাকবো না, এটা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

news-image

রাজধানী ঢাকাকে ক্রমেই বসবাসের অনুপযোগী হয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে তার নিজেরও মনে হয় ঢাকা ছেড়ে দেশের অন্য কোনো শহরে বসবাস করা উচিত।

শনিবার রাজধানীর একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে নাগরিক প্ল্যাটফর্ম ‘দক্ষিণের জানালা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ঢাকার পরিবেশ ও নাগরিক সেবার অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। ঘর থেকে বের হওয়ার পর মানুষ যে বাতাস গ্রহণ করছে, সেটিও দূষিত। পাশাপাশি সরকারি হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সেবার মান নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে কার্যকর ও শক্তিশালী করতে না পারলে উন্নয়ন ও সুন্দর ভবিষ্যতের যে স্বপ্ন দেখানো হচ্ছে, তা বাস্তবে রূপ নেওয়া কঠিন হবে। মানুষের জন্য নিরাপদ ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ।

নগরবাসীর সুস্থ জীবন নিশ্চিত করতে দূষণমুক্ত বাতাস এবং বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যে সামাজিক আন্দোলনের প্রয়োজন রয়েছে বলেও মত দেন তিনি। তার বিশ্বাস, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সচেতনতা তৈরি করবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, শুধু নাগরিকদের সচেতন করলেই হবে না; নগর পরিচালনা, উন্নয়ন পরিকল্পনা ও নীতিনির্ধারণের সঙ্গে সংশ্লিষ্টদেরও জবাবদিহির আওতায় আনতে হবে।

তিনি উল্লেখ করেন, ঢাকার উন্নয়নে বিপুল অঙ্কের প্রকল্প বাস্তবায়ন করা হলেও সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছে, সেটি গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করা দরকার। উন্নয়নের প্রকৃত সুফল নাগরিকদের কাছে পৌঁছাচ্ছে কি না, সে বিষয়েও নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সিটি করপোরেশন একটি স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে। বিশ্বের অনেক শহর নির্বাচিত মেয়র ও শক্তিশালী স্থানীয় প্রশাসনের মাধ্যমে পরিচালিত হয়। তাই নগর ব্যবস্থাপনায় দেশপ্রেম, দূরদর্শিতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর