শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসারের পাঁচ মাস পর আইনি বিয়ে সারলেন মধুমিতা

news-image

বিনোদন ডেস্ক : দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের জানুয়ারিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন অভিনেত্রী মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তী। সংসার জীবনের পাঁচ মাস পার হওয়ার পর এবার আইনি বিয়ের মাধ্যমে সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিলেন এই দম্পতি।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রেজিস্ট্রি বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি জানান মধুমিতা। পারিবারিক সদস্যদের উপস্থিতিতে কোনো জাঁকজমক ছাড়াই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

আইনি বিয়ের দিন মধুমিতার পরনে ছিল রাস্ট অরেঞ্জ রঙের সালোয়ার-কামিজ। ছিল না কোনো ভারী সাজগোজ বা মেকআপ। অন্যদিকে দেবমাল্যও ছিলেন একেবারে সাধারণ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ পোশাকে।

বিশেষ এই মুহূর্তে তাদের পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিল প্রিয় পোষ্য কুকুরটিও। সামাজিক মাধ্যমে ছবি শেয়ার করে মধুমিতা লিখেছেন, ‘আজ থেকে আমি আইনতভাবে তোমার স্ত্রী হলাম।’

দেবমাল্যের এটি প্রথম বিয়ে হলেও মধুমিতার জন্য এটি দ্বিতীয়। এর আগে তিনি অভিনেতা ও নির্মাতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন। তবে কয়েক বছর একসঙ্গে থাকার পর তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

নতুন জীবনের এই অধ্যায়ে মধুমিতা ও দেবমাল্যকে শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত ও সহকর্মীরা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশ অ্যাগ্রো-ইন্ডাস্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন ৭ সাংবাদিক

ডিএসইর নাম ভাঙিয়ে শেয়ারবাজারে ‘আইটেম’ বাণিজ্যের ফাঁদ

বিদ্যুৎ-জ্বালানির দাম বৃদ্ধি বাজারে খুব বেশি প্রভাব ফেলবে না

মনে হয় ঢাকা শহরে থাকবো না, এটা আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

এখন শুধু রায়ের ‘অপেক্ষা’

৩০০-৪০০ কোটি টাকার আম নষ্ট হয় নওগাঁয়

হত্যার অভিযোগের পর প্রথমবার জনসমক্ষে রাউল কাস্ত্রো

লালমনিরহাট সীমান্তে পুশইন ব্যর্থ, ৩৩ জন সরিয়ে নিল বিএসএফ

ইউরোপের বুকে প্রথম বাংলাদেশের জয়

যমুনা সেতু মহাসড়কে ১৬ কিমি যানজট

বিশাল পতাকা ও চোখধাঁধানো আতশবাজিতে জমবে উদ্বোধনী আয়োজন

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ৬