,

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের সদর উপজেলার বড়বাড়ি সীমান্তে ১০ জনকে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের বড়বাড়ি ক্যাম্পের বডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বাধায় ওই ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। এ অবস্থায় তারা সীমান্তের শুন্যরেখায় অবস্থান করছেন।

আজ শুক্রবার ভোরে উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে তাদের পুশইন করেছে বিএসএফ। এ ঘটনায় বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

বিজিবি সূত্রে জানা গেছে, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্তের মেইন পিলার ৭৫৮ এর ৫ নম্বর সাব পিলার এলাকা দিয়ে কাঁটাতারের বেড়া পার করে বিএসএফের ৯৩ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পের সদস্যরা নারী ও পুরুষসহ ১০ জনকে পুশইনের চেষ্টা করেছে। পরে বিজিবির টহল দল বাধা দিলে তারা সীমান্তের ভারতীয় অংশের ২০ গজের মধ্যে অবস্থান নেয়।

এ ঘটনার পর থেকে বিজিবির সাথে স্থানীয় মানুষজন সীমান্তে অবস্থান করছেন।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে বিএসএফ ১০ জনকে পুশইনের চেষ্টা করে। পরবর্তীতে বিজিবির বাধায় তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়।

উল্লেখ্য, আজ শুক্রবার লালমনিরহাট সীমান্তের পৃথক তিনটি পয়েন্ট দিয়ে আরও ৩৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় তাদের সেই চেষ্টাও ব্যর্থ হয়।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে