বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

news-image

নিজস্ব প্রতিবেদক : ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত নিজস্ব তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিয়েছে আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার প্রতিবেদনটি জমা দেওয়া হয়। তবে প্রতিবেদনে কী বলা হয়েছে, তা এখনও জানানো হয়নি।

এদিকে আজ (বুধবার) সরকার গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এ বিষয়ে আদ্-দ্বীন ফাউন্ডেশনের এইচ আর পরিচালক তারিকুল ইসলাম মুকুল ঢাকা পোস্টকে বলেন, হাসপাতালের পক্ষ থেকে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল তা গতকালই সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। আজ সরকারের করা তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করার কথা, এটি করলে আমরাও প্রেস ব্রিফিং করে আমাদের তদন্ত কমিটির রিপোর্ট সবাইকে জানিয়ে দেব। আপাতত রিপোর্টের বিষয় কিছু বলতে চাচ্ছি না।

যদিও এর আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তারা সে সিদ্ধান্ত থেকে সরে আসে। ওই দিন বিকেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ অভিযানে আদ্-দ্বীন হাসপাতালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

গত ২৭ মে ভোরে আদ্-দ্বীন হাসপাতালে তিন ঘণ্টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর মৃত এক নবজাতকের স্বজন রমনা থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালটি পরিদর্শন করেন। স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করে বিভিন্ন অসংগতি পেয়ে ক্ষোভ প্রকাশ করেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. জাহিদ রায়হান ঢাকা পোস্টকে বলেন, সরকার থেকে করা তদন্ত কমিটির রিপোর্ট মন্ত্রণালয়ে জমা দেবে কমিটি। এখনো জমা দেয়নি। তবে আজই জমা দেবে বলে কমিটির সদস্যরা জানিয়েছেন। তদন্ত কমিটি যেন স্বাধীনভাবে কার্যক্রম সম্পন্ন করতে পারে তার জন্য আমরা অধিদপ্তরের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ করছি না।

এ জাতীয় আরও খবর

জিম্বাবুয়ের বিপক্ষে যেমন হচ্ছে বাংলাদেশ দল

বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

‘আমি প্রতিমন্ত্রী হিসেবে খুশি আছি’

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ