মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

news-image

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৫৯৪ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের দৈনিক প্রতিবেদনে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ৯০ জনে অপরিবর্তিত থাকলেও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৫০৪ জনে পৌঁছেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের শরীরে নিশ্চিত হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ১৩৬ জনে।

একই সময়ে আরও ১ হাজার ২৯২ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে করে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩ হাজার ৩৬২ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে এবং আক্রান্ত এলাকাগুলোতে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদার করা হয়েছে।