তোফায়েল আহমেদের জানাজা ঘিরে গ্রেপ্তার ৬

news-image
আদালত প্রতিবেদক : সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ ও যুবলীগের ছয় নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফাহমিদা খন্দকার আন্না তাদের জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আদালতের আদেশে কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন ঝালকাঠি জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ (মধু), কালীগঞ্জ থানা ছাত্রলীগের সহ-সভাপতি স্বাধীন ইসলাম, দৌলতপুর আওয়ামী লীগের কর্মী ইফতেখার আহমেদ সবুজ, পটুয়াখালী যুবলীগের সদস্য খোকন ফরাজী এবং মনপুরা থানা যুবলীগের কর্মী মাকসুদুর রহমান বাবলুসহ মোট ছয়জন।

মামলার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে শুনানি করলেও রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, সোমবার সন্ধ্যায় ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজায় অংশ নিতে কয়েকশ নেতাকর্মী জড়ো হন। অভিযোগ রয়েছে, জানাজা শেষে মরদেহবাহী গাড়ি মসজিদ প্রাঙ্গণ ত্যাগ করার সময় একটি দল স্লোগান দিতে দিতে মিছিল শুরু করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ছয়জনকে আটক করে, আর অন্যরা ঘটনাস্থল ত্যাগ করেন।

ঘটনার পর ধানমন্ডি মডেল থানার এক উপপরিদর্শক সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি