তাপপ্রবাহে কাবু ৪০ জেলা

news-image
নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি ও প্রখর রোদের কারণে জনজীবনে নেমে এসেছে চরম অস্বস্তি। দিনের বেশিরভাগ সময়ই তীব্র গরমে পুড়ছে জনপদ। ঘর থেকে বাইরে— কোথাও মিলছে না স্বস্তি। বিশেষ করে শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ এই পরিস্থিতিতে বেশি ভোগান্তির মুখে পড়েছেন। অতিরিক্ত গরমের কারণে অনেকেই বাইরে কম বের হওয়ায় তাদের আয়-রোজগারেও প্রভাব পড়েছে। একই সঙ্গে বিপাকে পড়েছে পশুপাখিসহ অন্যান্য প্রাণীকুলও।

মঙ্গলবার সকালে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকাসহ দেশের ৪০টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং আপাতত এর অবসানের সম্ভাবনা কম। আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

অন্যদিকে দেশের কিছু অঞ্চলে বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু টেকনাফ উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় এবং ঢাকা বিভাগের দু-এক স্থানে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টার আবহাওয়ার তথ্য অনুযায়ী, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনায়, ৩৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে কুমিল্লায়, যেখানে ৫৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি