সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

news-image
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মোহাম্মদপুর এলাকার জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার বিকেল পাঁচটার দিকে ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে এই যৌথ অভিযান শুরু হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট অংশ নেয় এবং পুরো এলাকাজুড়ে তল্লাশি কার্যক্রম চালানো হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। র‍্যাব, পুলিশ ও ডিএনসির সমন্বয়ে যৌথভাবে অভিযানটি চলছে।

অভিযানকালে ডিএমপির ডগ স্কোয়াডও ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি বিভিন্ন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে অভিযান তদারকি করছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, মাদক নির্মূল ও অপরাধ দমনের লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক

ভোলায় চিরনিদ্রায় শায়িত হবেন তোফায়েল আহমেদ