,

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

news-image

চিত্রনায়িকা পরীমণি সম্প্রতি এক অনুষ্ঠানে পরিচালক গিয়াসউদ্দিন সেলিমকে নিয়ে তার অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেছেন। তিনি বলেন, অভিনয় জীবনে সবচেয়ে বেশি বকা খাওয়ার অভিজ্ঞতা হয়েছে এই নির্মাতার কাছ থেকেই।

ঈদের বিশেষ একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে পরীমণি ক্যারিয়ার, অভিনয় জীবন ও বিভিন্ন অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। সেখানে পরিচালকদের প্রসঙ্গ উঠলে তিনি গিয়াসউদ্দিন সেলিমের কাজের প্রশংসা করেন।

পরীমণি বলেন, গিয়াসউদ্দিন সেলিম শুধু পরিচালক নন, তিনি একজন “ওস্তাদ”। তার ভাষ্য অনুযায়ী, শুটিং সেটে সেলিমের অভিব্যক্তি বোঝা কঠিন ছিল। কোন দৃশ্যে তিনি সন্তুষ্ট বা অসন্তুষ্ট, তা সহজে বোঝা যেত না, ফলে পুরো টিমের মধ্যে এক ধরনের চাপ কাজ করত।

তিনি আরও জানান, অনেক সময় ভালো অভিনয় করেও পরিচালকের প্রতিক্রিয়া বোঝা যেত না। বিশেষ করে ‘স্বপ্নজাল’ সিনেমার শুটিংয়ের সময় তিনি সব সময় কিছুটা নার্ভাস থাকতেন। একইভাবে পরিচালক নিজেও টেনশনে থাকতেন বলে উল্লেখ করেন পরীমণি।

পরীমণির মতে, এই ধরনের কঠোর কিন্তু নিবেদিত পরিচালকের সঙ্গেই কাজ করতে গিয়ে অভিনয় দক্ষতা আরও শানিত হয়।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড