,

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

news-image
বিনোদন ডেস্ক : তানজিয়া জামান মিথিলা তার প্রথম ঢালিউড সিনেমা ‘রকস্টার’-এর অভিষেক দৃশ্য নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। সিনেমাটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়া ও প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে তিনি ফেসবুকে নিজের অনুভূতিও শেয়ার করেন।

মিথিলা লেখেন, সিনেমার প্রথম এন্ট্রি সিন পর্দায় দেখে তিনি এখনও অভিভূত। দর্শকদের উচ্ছ্বাস, চিৎকার ও ভালোবাসা তাকে গভীরভাবে ছুঁয়ে গেছে বলেও জানান তিনি।

নতুন অভিনেত্রী হিসেবে এই অভিজ্ঞতাকে ভাষায় প্রকাশ করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, দর্শকদের সমর্থন ও উৎসাহ তাকে আরও স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করছে।

সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি লেখেন, প্রতিটি হাততালি ও ভালোবাসাই তার জন্য এই মুহূর্তকে স্মরণীয় করে তুলেছে।

‘রকস্টার’ সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশো। এতে মিথিলার পাশাপাশি অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর, পান্থ কানাই, সুনিধি নায়েকসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড