ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
আমাদের ব্রাহ্মণবাড়িয়া
মে ৩১, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা, পানি নিষ্কাশনের ত্রুটি ও ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার দুই সিটির দুই কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করেছেন। এছাড়া আরও ছয় কর্মকর্তার বিরুদ্ধে ৪৮ ঘণ্টার মধ্যে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা দেখে অসন্তোষ প্রকাশ করেছিলেন। অব্যাহতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন—ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানজি।