রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

news-image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে তিন দিনের মধ্যে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঈদের দিন (২৮ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ১৪,৮১৪ টন বর্জ্য মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্পিং করা হয়। পরের দিন (২৯ মে) সেখানে আরও ৮,৯৭৭ টন এবং শনিবার (৩০ মে) দুপুর ১২টা পর্যন্ত ৪,৬৩৭ টন বর্জ্য নেওয়া হয়েছে।

সব মিলিয়ে তিন দিনে মোট ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য চূড়ান্তভাবে মাতুয়াইল ল্যান্ডফিলে ডাম্প করা হয়েছে।

ডিএসসিসি জানিয়েছে, ঈদের পরও নগরী পরিচ্ছন্ন রাখতে বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিনল্যান্ড দিচ্ছে ২০ লাখ ইউরো রোহিঙ্গাদের জন্য