,

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

news-image
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে নতুন চালু হওয়া হোল্ডিং সেন্টার বা অস্থায়ী আটক কেন্দ্রে প্রথম সাত দিনের মধ্যেই প্রায় ৪০০ জনকে অবৈধ অনুপ্রবেশের সন্দেহে আটক করেছে রাজ্য প্রশাসন। তাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে বলে প্রশাসনিক সূত্র জানিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রশাসনের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি আটক হয়েছে সীমান্তবর্তী বসিরহাট পুলিশ জেলায়। সেখানে ৩৩৫ জনকে বাংলাদেশি নাগরিক সন্দেহে আটক করে বিভিন্ন অস্থায়ী কেন্দ্রে রাখা হয়েছে। এসব কেন্দ্রের মধ্যে রয়েছে তেঁতুলঘাটি, পাথরশাটি, চরঘাট ও সুভাষনগরের বন্যা আশ্রয়কেন্দ্র।

এছাড়া মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরসহ একাধিক জেলা থেকেও একই অভিযোগে আরও কয়েকজনকে আটক করা হয়েছে। বারুইপুর, বারাসাত, কোচবিহার, জঙ্গিপুর, কৃষ্ণনগর ও বনগাঁ এলাকার বিভিন্ন হোল্ডিং সেন্টারেও আটক ব্যক্তিদের রাখা হয়েছে।

প্রশাসন জানিয়েছে, প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে জেলা প্রশাসনকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে হোল্ডিং সেন্টারগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর মধ্যে গত ২৬ মে হাকিমপুর সীমান্ত দিয়ে প্রবেশ করা চার বাংলাদেশি শ্রমিকও উত্তর ২৪ পরগনার একটি আটক কেন্দ্রে রয়েছেন। তারা ভারতের কেরালায় শ্রমিক হিসেবে কাজ করতেন এবং দেশে ফেরার সময় সীমান্তে আটক হন।

আটক শ্রমিকদের একজন মোতালেব হোসেন জানান, তাদের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে এবং বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ভারতীয় কর্তৃপক্ষ বলছে, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই ও প্রত্যাবাসনের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ