রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নৌপথের ঐতিহ্য ফেরাতে কাজ করবে সরকার

news-image

দেশের নৌপথকে আরও কার্যকর ও জনপ্রিয় করে তুলতে লঞ্চঘাটের পন্টুন আধুনিকায়ন এবং নদীপথে নিয়মিত ড্রেজিং কার্যক্রম জোরদার করার পরিকল্পনার কথা জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। তিনি বলেন, এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে দেশের নৌপরিবহন ব্যবস্থা আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।

রোববার দুপুরে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, নৌপথের নাব্যতা ধরে রাখতে নিয়মিত ড্রেজিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে লঞ্চঘাটের পন্টুনগুলো আধুনিক ও ব্যবহারবান্ধব করা গেলে যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে। এতে মানুষের মধ্যে নৌপথে যাতায়াতের প্রতি আস্থা আরও বাড়বে।

রাজিব আহসান বলেন, সরকার চায় নৌপথ আবারও দেশের অন্যতম নির্ভরযোগ্য ও জনপ্রিয় যোগাযোগমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হোক। এ লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন এবং নদীপথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

শতবর্ষী স্টিমারগুলোর ভবিষ্যৎ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরোনো স্টিমারগুলো দীর্ঘ সময় ধরে বিভিন্ন পর্যায়ে সংস্কার করা হয়েছে। বর্তমানে একটি স্টিমার সচল থাকলেও অন্যগুলো আর নিয়মিত যাত্রী পরিবহনের উপযোগী অবস্থায় নেই। যাত্রীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হয় বলে তিনি উল্লেখ করেন।

তবে দেশের ঐতিহ্যের অংশ হয়ে ওঠা এসব স্টিমারকে কীভাবে সংরক্ষণ ও জনকল্যাণমূলক কাজে ব্যবহার করা যায়, সে বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি আরও বলেন, নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও নির্ভরযোগ্য নৌযাতায়াত নিশ্চিত করতে নৌ মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করে যাবে। নৌপথকে জনগণের আস্থার বাহন হিসেবে পুনঃপ্রতিষ্ঠা করাই সরকারের অন্যতম লক্ষ্য।

চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শনের সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, সদস্য (প্রকৌশল) রকিবুল ইসলাম তালুকদার, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম এবং বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

‘রকস্টার’ অভিষেকের দৃশ্য নিজেই প্রকাশ করলেন মিথিলা

২৫ কোটি টাকা নিয়ে বিতর্ক: যা বললেন আসিফ ও হাসনাত

ঢাকা সিটি করপোরেশনের ৬ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিএসসিসি তিন দিনে অপসারণ করেছে ২৮,৪২৮ টন কোরবানির বর্জ্য

ঈদের ৭ দিনের ছুটি শেষে খুলছে অফিস কাল

ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন যাত্রীরা

দেশে আবার বাড়ল স্বর্ণ-রুপার দাম

ইসরায়েলের প্রেসিডেন্ট হতে কেন রাজি হননি আইনস্টাইন

পশ্চিমবঙ্গে বাংলাদেশি সন্দেহে আটক প্রায় ৪০০

ট্রাম্প: ‘আমাদের ইরানে থাকা উচিত ছিল না’

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ফিনল্যান্ড দিচ্ছে ২০ লাখ ইউরো রোহিঙ্গাদের জন্য