বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চামড়া নিয়ে বিপাকে ব্যবসায়ীরা

news-image

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে কোরবানি গরুর চামড়া নিয়ে বিপকে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। কুমিল্লার চৌদ্দগ্রামে সকাল থেকে রাত গড়িয়ে গেলেও ক্রেতার দেখা মিলছেনা অনেক বাজারে।

যার কারণে উপজেলার অনেক স্থানে চামড়া পড়ে আছে। কিছু বাজারে ক্রেতারা দেখা মিললেও তার প্রতি পিছ চামড়া ক্রয় করছে একশ টাকা করে।
উপজেলার বিভিন্ন গ্রাম অঞ্চলে মৌসুমি ব্যবসায়ীরা থেকে ৩০০ টাকায় প্রতি পিছ চামড়া ক্রয় করে বিপাকে পড়েছে। রাত ৯ টার পর উপজেলার কাশিনগর বাজারে এসে দেখা গেছে কিছু মৌসুমি ব্যবসায়ী গ্রাম অঞ্চল থেকে চামড়া কিনে লাভের আশায় চামড়া নিয়ে স্তুপ করে বসে আছে।

তবে চামড় ব্যবসায়ীদের দেখা মিলছে না। আবার গ্রামে যারা কোরবানি করছে চামড়া বিক্রি করতে পারেনি তারা এই চামড়া নিয়ে বাজারে আসলে কিছু মৌসুমি ব্যবসায়ী প্রতি পিছি চামড়া কিনছেন ১০০ টাকা করে।

রাত ১০টায় কলাবাগান বাজারের চামড়া মৌসুমি ব্যবসায়ী ওয়াদুদের সঙ্গে। তিনি ক্ষোভ জানিয়ে বলেন, ‘দাম কমবেশি তো সমস্যা না, এখন পর্যন্ত একজন এসেও চামরার দাম জিজ্ঞেস করলো না, রাতে বিক্রি করতে না পারলে নদীতে ফেলে চলে যাব।

কোনো সরকারই চামড়ার সিন্ডিকেট ভাঙতে পারল না। আমাদের জীবন শেষ।’

উপজেলার কাশিনগর বাজারের শহীদ নামে এক মৌসুমি ব্যবসায়ী জানান, সকালে অঞ্চল গ্রাম থেকে প্রতিপিছ চামড়া কিনেছি ২ শত থেকে ৩০০ টাকা করে কিন্ত এখন এই চামড়া নিয়েও বিপাকে পড়েছি। চামড়া ব্যবসায়ীদের দেখা মিলছে না।

আল হেরা দারুল সুন্নত কামিল মাদরাসার অধ্যক্ষ মো. মোসলে উদ্দিন বলেন, ‘মানুষ কষ্ট করে মাদরাসা চামড়া দান করেছে।

প্রায় ৬০০ চামড়া নিয়ে বিপাকে পড়েছি। মানুষ দান করেছে এখন চামড়া গুলো ফেলে দিতে পারছি না। সরকার যে দাম নিধারণ করলো বাস্তবে তার বাস্তবায়ন নেই।