শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাফ নারী চ্যাম্পিয়নশিপে মালদ্বীপ আগের ম্যাচে ভারতের বিপক্ষে ১১-০ গোলে হেরেছিল। বাংলাদেশ সাফের আসরে টানা দুই বার চ্যাম্পিয়ন। তাই বাংলাদেশ বড় ব্যবধানে জিতবে, এমনটা অনুমেয় থাকলেও বাস্তবে তিন পয়েন্ট পেতেই তাদের ঘাম ঝরাতে হয়েছে। গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ ৪-২ গোলে মালদ্বীপকে হারিয়েছে।

মালদ্বীপ দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। বাংলাদেশ ও ভারত উভয় দল এক ম্যাচে জিতে ৩ পয়েন্ট করে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। ৩১ মে বাংলাদেশ ও ভারতের ম্যাচটি হবে গ্রুপ সেরা নির্ধারণী। ওই ম্যাচ ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত গ্রুপ সেরা হবে।

ম্যাচের প্রথম মিনিটে সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকীর গোলে বাংলাদেশ লিড নেয়। ৩৪ মিনিটে উমহেলার গোলে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। বাটলারের হাই লাইন ডিফেন্স তত্ত্বের কারণে প্রথমার্ধে এক গোল হজম করে তারা। বাংলাদেশের ডিফেন্ডারদের পেছনে ফেলে মালদ্বীপের নুরা আগুয়ান গোলরক্ষক মিলির মাথার উপর দিয়ে শট নিয়ে বল জালে পাঠান।

৫৭ মিনিটে ডিফেন্সকে আরেকবার পরাস্ত করে মালদ্বীপ ফরোয়ার্ড। ফাজলার শট বাংলাদেশের গোলরক্ষক মিলি গ্রিপে নিতে পারেননি। ছয় মিনিট পর মালদ্বীপের গোলরক্ষকের ভুলে বাংলাদেশ আবার লিড নেয়। মালদ্বীপের গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলে সুরভি আকন্দ প্রীতি বল জালে জড়ান।

মালদ্বীপ নারী ফুটবলে তেমন অগ্রসর নয়। তবে আজ বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছে। বেশ কয়েকবার বাংলাদেশের দুর্গে হানা দিয়েছে। ঋতুপর্ণা চাকমা দূরপাল্লার কয়েকটি শট করলেও গোল হয়নি। ইনজুরি সময়ে ঋতুপর্ণার কর্নার থেকে কোহাতি কিসকুর গোলে বাংলাদেশ হাঁফ ছেড়ে বাঁচে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা