শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির নেতৃত্বে আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

news-image
স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনা বৃহস্পতিবার বিশ্বকাপের জন্য তাদের ২৬ সদস্যের দল ঘোষণা করেছে। প্রত্যাশিতভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে এটি হবে ৩৮ বছর বয়সী ইন্টার মায়ামি ফরোয়ার্ডের ষষ্ঠ বিশ্বকাপ।
পাশাপাশি ২০২২ সালে কাতারে ট্রফি জয়ী দল থেকে এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজসহ ১৭ জন খেলোয়াড় এই দলে আছেন।
আর্জেন্টিনার তৃতীয় বিশ্বকাপ জেতা মূল দলের খেলোয়াড়দের রেখে দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। গুঞ্জন শোনা গেলেও অবসর নেওয়া অ্যাঞ্জেল ডি মারিয়াকে ফেরানো হয়নি। ২০২৪ সালের কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান গত ফাইনালের গোলদাতা।
মিডফিল্ডার জিওভানি লো সেলসো গত বিশ্বকাপে খেলতে পারেননি ইনজুরির কারণে। ক্যারিয়ারের দ্বিতীয় বিশ্বকাপ খেলার সুযোগ তার সামনে। ২০১৮ সালে রাশিয়ায় দলের সঙ্গে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি এই মিডফিল্ডারের।
দলে বেশ কিছু তরুণ খেলোয়াড় আছেন, যারা আর্জেন্টিনার পরবর্তী প্রজন্মের হাল ধরবেন। ভ্যালেন্তিন বার্কো, নিকোলাস পাজ ও জিউলিয়ানো সিমিওনের সঙ্গে ফরোয়ার্ড জোসে মানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবার বিশ্বকাপে খেলতে যাচ্ছেন।
স্থানীয় গণমাধ্যমের রিপোর্ট, ২০২২ সালের শিরোপা জয়ী স্কোয়াডের লেফট ব্যাক মার্কোস আকুনা ফিটনেস শঙ্কায় জায়গা ধরে রাখতে পারেননি। সম্প্রতি দারুণ সম্ভাবনা দেখানো রিয়াল মাদ্রিদের উদীয়মান তারকা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, বোর্নমাউথ ডিফেন্ডার মার্কোস সেনেসি ও অ্যাস্টন ভিলা মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া ডাক পাননি।
আর্জেন্টিনা তাদের ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচ খেলবে আলজেরিয়ার বিপক্ষে ১৬ জুন। পরের দুটি ম্যাচ জর্ডান ও অস্ট্রিয়ার বিপক্ষে।
আর্জেন্টিনার ২৬ জনের স্কোয়াড
গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি ও হুয়ান মুসো;
ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস তাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা ও নাহুয়েল মলিনা;
মিডফিল্ডার: লেয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দে পল, ভ্যালেন্তিন বার্কো, জিওভানি লো সেলসো, এসেকুয়েল পালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ;
ফরোয়ার্ড: লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, থিয়াগো আলমাদা, জিউলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, জোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা