রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ‘মার্কিন বিমানঘাঁটিতে’ পাল্টা হামলা ইরানের

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের কৌশলগত বন্দর নগরী বন্দর আব্বাসের কাছে মার্কিন বিমান হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আঘাত হেনেছে তেহরান। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তারা একটি ‘মার্কিন বিমানঘাঁটি’ লক্ষ্য করে এই পাল্টা হামলা চালিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি জানায়, স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিটে এই হামলা চালানো হয়। তবে মার্কিন বিমানঘাঁটিটি ঠিক কোথায় অবস্থিত, তা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। ইরানের দাবি, বন্দর আব্বাসে চালানো মার্কিন ‘আগ্রাসী’ হামলার সূত্রপাত হয়েছিল ওই বিমানঘাঁটি থেকেই।

এর আগে, বুধবার (২৭ মে) বন্দর আব্বাস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। ওই হামলায় ইরানের বেশ কয়েকটি ড্রোন ও একটি স্থল নিয়ন্ত্রণ কেন্দ্র ধ্বংস করার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। এর পরপরই পাল্টা জবাব দিলো তেহরান।

দুই দেশের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালিতে তিন মাস ধরে চলা যুদ্ধ অবসানের আলোচনার মধ্যেই এই পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটল। এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

‘আরও কঠোর’ জবাবের হুঁশিয়ারি
আইআরজিসি তাদের বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে, ইরানের ওপর যে কোনো ধরনের ‘আগ্রাসন’ কখনোই অনুত্তরিত থাকবে না। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ফের কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে এরপর আরও ‘অনেক বেশি নিষ্পত্তিমূলক ও কঠোর’ জবাবের মুখোমুখি হতে হবে ওয়াশিংটনকে।

ইরানের এই পাল্টা হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বা সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির বিবরণ দেওয়া হয়নি। হরমুজ প্রণালিতে দুই দেশের এমন মুখোমুখি অবস্থান বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক কূটনীতিতে চরম অস্বস্তি তৈরি করেছে। সূত্র: আল-জাজিরা

এ জাতীয় আরও খবর

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে যাবে ইসি

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জেলা-উপজেলায় হচ্ছে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার’

প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ