বুধবার, ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে বাংলাদেশ ও ভারতের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

ঈদ উপলক্ষে পাঠানো চিঠিতে ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আপনাকে এবং বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের ভ্রাতৃপ্রতিম জনগণকে ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।’

চিঠিতে মোদী উল্লেখ করেন, ঈদ ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। দেশটিতে লাখ লাখ মুসলিম এই উৎসব আনন্দ ও উৎসাহের সঙ্গে উদযাপন করেন।

শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদী বলেন, ঈদ আত্মত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। তার কথায়, এই মূল্যবোধ ‘শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

চিঠিতে তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক গভীর ঐতিহাসিক বন্ধনের ওপর প্রতিষ্ঠিত। দুই দেশের মধ্যে রয়েছে অভিন্ন ত্যাগ, সাংস্কৃতিক মিল এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের যৌথ আকাঙ্ক্ষা।

মোদী জানান, ভারত সরকার বাংলাদেশের সঙ্গে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও শক্তিশালী করতে আগ্রহী। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়েও তিনি আশাবাদ প্রকাশ করেন।

তিনি বলেন, দুই দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যের প্রতিফলন একটি যৌথ দৃষ্টিভঙ্গির অংশ, যা উভয় দেশের জনগণের কল্যাণে কাজ করবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন নরেন্দ্র মোদী। পাশাপাশি, বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন।

এ জাতীয় আরও খবর

আদ্-দ্বীনের শোকজের জবাবে আমরা সন্তুষ্ট নই, ‘গল্প-কাহিনি’ বেশি: সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী

বার কাউন্সিলের প্রথম রিভিউ বাতিলের সিদ্ধান্ত অবৈধ : হাইকোর্ট

পুলিশের জন্য ২১২টি ডাবল কেবিন পিকআপ কিনবে সরকার

ঐ জায়গা থেকে কখনো প্রেম হয়নি : অপু বিশ্বাস

আর বাকি একদিন: বিশ্বকাপের ‘গোল্ডেন রাজা’ মেসি

ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী

প্রাথমিক শিক্ষক নিয়োগ: ৪ মাসেও যোগদান হয়নি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

বাজেটে কোন পণ্যের দাম কমতে বা বাড়তে পারে

তানিয়া বৃষ্টি জীবিত, সুস্থ আছেন – গুজবের অবসান

শিমুল বিশ্বাসের আহ্বান: ন্যায্য মজুরি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক সহযোগিতা জোরদার করা হোক

ঢাকায় আজ দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা