স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঈদের দিনে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে রাজধানীর শেরে-বাংলা নগরের জিয়া উদ্যানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে বাবা-মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।

এরপর বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমান দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তিনি দলের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এদিন রাজধানীর বনানী কবরস্থানে ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এসময় তিনি ফাতেহা পাঠ ও মোনাজাত করেন। সেখানে ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

ভাইয়ের কবর জিয়ারতের পর বনানীর সামরিক কবরস্থানে শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল প্রয়াত মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রীর সহধর্মিনী ও মাহবুব আলী খানের কন্যা ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

সর্বশেষ প্রধানমন্ত্রী তারেক রহমান বনানী সামরিক কবরস্থানে বিডিআর হত্যাকাণ্ডে নিহত শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করেন। সেখানে তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সাড়ে তিন মাস পর হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৬

নবীনগরে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানকে আইনজীবী সমিতির সংবর্ধনা

ধর্মীয় নেতাকে ফাঁসানোর অভিযোগ, বরখাস্ত পুলিশ কর্মকর্তা

মঙ্গলবার শপথ নিচ্ছেন মির্জা ফয়সল ও এলিজা জামান

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন, সাধারণ ছুটি ১৫ দিন

৩৫ হাজার টাকায় সিজার, কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু; উধাও ক্লিনিক কর্তৃপক্ষ

১২ হাজার ৫০০ টাকায় শ্রমিকের সংসার চলে কীভাবে? প্রশ্ন সাদিকের

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে কলেজছাত্রসহ নিহত ২

সৌরবিদ্যুৎ স্থাপনে নতুন আইন, মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদন

মাঠ দখলে দলবদলের অভিযোগ, আওয়ামী লীগের পর বিএনপির প্রভাব: নাহিদ

শ্রমিক আন্দোলনে স্কুলছাত্রের মৃত্যুর গুজব, সুস্থ আছে সামি