বুধবার, ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হজে গিয়ে আরও ৩ বাংলাদেশির মৃত্যু

news-image
নিজস্ব প্রতিবেদক : সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মো. আফরান আলী, সিরাজগঞ্জের কাজীপুরের মো. আবদুর রহমান এবং নরসিংদীর রায়পুরার মো. হারুন অর রশীদ।

এ নিয়ে চলতি হজ মৌসুমে বাংলাদেশি মৃত হাজির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০ জনে। তাদের মধ্যে ২১ জন পুরুষ ও ৯ জন নারী।

হজ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এ বছর মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজ পালন করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন অংশ নিয়েছেন।

এদিকে হজের মূল আনুষ্ঠানিকতা হিসেবে মঙ্গলবার আরাফাতের ময়দানে অবস্থান করছেন লাখো মুসল্লি, পাশাপাশি মিনায় চলছে পাথর নিক্ষেপসহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রম।