রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

news-image
অনলাইন ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি এ শুভেচ্ছা বার্তা দেন।

বার্তায় তিনি বলেন, ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে প্রতি বছরের মতো এবারও এসেছে পবিত্র ঈদুল আজহা। তিনি দেশ ও বিশ্বের সব মুসলমানকে ঈদ মোবারক জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, ঈদুল আজহা শুধু উৎসব নয়, এটি স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস ও আত্মনিবেদনের এক অনন্য দৃষ্টান্ত। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও আনুগত্য মুসলিম উম্মাহর জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে।

তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন, সবার কোরবানি ও ইবাদত যেন কবুল হয় এবং বাংলাদেশসহ সমগ্র মুসলিম বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় থাকে।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের