রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এভারেস্ট জয় করলেন নুরুন্নাহার নিম্নি

news-image
নিজস্ব প্রতিবেদক : তৃতীয় বাংলাদেশি নারী হিসেবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন নুরুন্নাহার নিম্নি। বুধবার ভোর ৫টা ২৪ মিনিটে তিনি এভারেস্টের চূড়ায় পৌঁছান।

এর মাধ্যমে তিনি অষ্টম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ের তালিকায় নাম লেখালেন।

এর আগে প্রথম বাংলাদেশি নারী হিসেবে ২০১২ সালের ১৯ মে এভারেস্ট জয় করেন নিশাত মজুমদার, একই বছর ২৬ মে শিখরে পৌঁছান ওয়াসফিয়া নাজরীন।

বাংলাদেশিদের মধ্যে প্রথম এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহীম (২০১০)। এরপর ২০১১ ও ২০১২ সালে দুইবার শৃঙ্গে ওঠেন এম এ মুহিত। ২০১৩ সালে সজল খালেদ এভারেস্ট জয় করলেও নামার পথে তিনি মারা যান।

সর্বশেষ ২০২৪ সালে বাবর আলী এবং ২০২৫ সালে ইকরামুল হাসান শাকিল এভারেস্ট জয় করেন। ২০২৬ সালে নতুন সংযোজন হিসেবে এই তালিকায় যুক্ত হলেন নুরুন্নাহার নিম্নি।

জানা যায়, গত ১১ এপ্রিল নেপালে যান তিনি। কাঠমান্ডু ও লুকলা হয়ে এভারেস্ট বেজক্যাম্পে পৌঁছে দীর্ঘ প্রস্তুতি নেন। ১৭ মে চূড়ান্ত অভিযানের জন্য বেজক্যাম্প ছাড়েন তিনি।

২৩ মে ক্যাম্প–৪ পর্যন্ত পৌঁছালেও খারাপ আবহাওয়ার কারণে ফিরে আসতে হয়। পরে কয়েকদিন অপেক্ষা করে অনুকূল আবহাওয়া পাওয়ার পর আবার অভিযান শুরু করেন এবং শেষ পর্যন্ত এভারেস্টের চূড়ায় পৌঁছান।

এ জাতীয় আরও খবর

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা