রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আজহার শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

news-image
নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী ও বিশ্বের মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি ঈদের শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধির বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারও মুসলিম উম্মাহর মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। তিনি দেশ ও বিশ্বের সব মুসলমানকে ঈদ মোবারক জানান।

তিনি আরও বলেন, ঈদুল আজহা শুধু আনন্দের উৎসব নয়, বরং স্রষ্টার প্রতি আত্মনিবেদন ও ত্যাগের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগ ও অটল বিশ্বাস মুসলিমদের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী মহান আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, তিনি যেন সবার কোরবানি ও ইবাদত কবুল করেন এবং বাংলাদেশসহ পুরো মুসলিম বিশ্বে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন।

একই সঙ্গে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণ কামনাও করেন তিনি।

এ জাতীয় আরও খবর

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আলাদা তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

বদির পরিকল্পনাতেই একরাম হত্যা: চিফ প্রসিকিউটর

রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার নির্ধারণ করল সরকার

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

কারাগারের নাম-আইনে বড় পরিবর্তন, বাড়ছে জনবল

বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি

সৌদি তেল স্থাপনায় হামলার দাবি হুথিদের

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যেসব ব্যক্তি

চাকরি নয়, উদ্যোক্তা হওয়ার আহ্বান শিক্ষার্থীদের

দীর্ঘ প্রবাসে ডলি সায়ন্তনীর আবেগঘন বার্তা

গাজীপুর সিটির নতুন বাজেট ৫ হাজার ১০২ কোটি টাকা

বিদেশে ৮১ বাংলাদেশি মিশনে হবে ‘জুট কর্নার’